Friday, May 15, 2026

বিএড বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

বিএড বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে শিক্ষাঙ্গনে এই ধরনের ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা করেছেন শিক্ষামন্ত্রী। এদিন ফেসবুকে তিনি লেখেন, “যারা বিএড বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করল তাদের ক্ষমা নেই। প্রশাসন দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। আমি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি দাবি করছি। শিক্ষাক্ষেত্রে এই ধরনের আচরণকে তীব্র ভাষায় নিন্দা করছি।”

শুক্রবার রাতে বালিগঞ্জ সার্কুলার রোডের বিএড কলেজে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটি শনিবার বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা নিকটবর্তী বস্তির বাসিন্দা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, এই ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। ক্যাম্পাসের একটি ভবনের অডিটোরিয়াম লন্ডভন্ড করে দিয়েছে তারা। লন্ডভন্ড করেছে একটি শ্রেণিকক্ষও। তান্ডব চালিয়েছে সার্ভার রুমেও। যে ঘরে পরীক্ষার খাতা থাকে সেই ঘরে ঢুকেছিল তারা। পরীক্ষার খাতা ছেঁড়া হয়েছে বলেও অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন-আইনজীবী হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা, বুধে সাজা ঘোষণা

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...