Sunday, May 17, 2026

রাজ-শুভশ্রীর ছেলে যুবানের নামে ফেক অ্যাকাউন্ট ফেসবুকে, নিজেই জানালেন পরিচালক

Date:

Share post:

মাত্র দুদিন আগে পৃথিবীর আলো দেখেছে সে। এরই মধ্যে রাজ চক্রবর্তী- শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে যুবানের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল। সেই তথ্য সামনে আনলেন রাজ নিজেই। এদিন তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে লেখেন, “যুবান এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ ফেক অ্যাকাউন্ট খুলবেন না। আর সকলকে অনুরোধ করছি প্লিজ এগুলোতে অংশগ্রহণ করবেন না। ধন্যবাদ।”

ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলা অবশ্য নতুন বিষয় নয়। প্রায়শই খেলোয়াড়, অভিনেতা -অভিনেত্রী সহ তারকাদের নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়। এমনকী সাধারণ মানুষের নামেও ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলার ঘটনা সামনে এসেছে। কিন্তু সদ্যোজাত শিশুর নামে ফেক অ্যাকাউন্ট খোলা ঘিরে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-পুত্র সন্তান কোলে রাজ, ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...