Sunday, May 10, 2026

যানজটের জন্য দেরিতে পরীক্ষা কেন্দ্রে, ভেস্তে গেল ডাক্তারি পড়ার স্বপ্ন

Date:

Share post:

যানজটের জেরে মাত্র ১০ মিনিট দেরি হয়েছিল। ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে এসেও পরীক্ষা দেওয়া হলো না নিট পরীক্ষার্থীর। বিহারের দ্বারভাঙার বাসিন্দা ওই নিট পরীক্ষার্থীর নাম সন্তোষ কুমার যাদব। সল্টলেকের এপিজে স্কুলে পরীক্ষার সিট পড়েছিল তাঁর৷

রবিবার ছিল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। দুপুর দুটো থেকে এই পরীক্ষা শুরু হয় দেশজুড়ে। আর এই পরীক্ষা দিতেই শনিবার সকালে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন সন্তোষ। দু’বার বাস পাল্টে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ১০ মিনিট দেরি হয় তাঁর৷ অভিযোগ, তাই নিট পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাঁকে৷ যার ফলে এ বছরের মতো তাঁর ডাক্তারি পড়ার স্বপ্ন অধরা থেকে গেল।

সন্তোষের জানিয়েছেন, শনিবার সকাল ৮টায় দ্বারভাঙা থেকে তিনি বাস ধরে মুজফফরপুর পৌঁছন৷ সেখান থেকে বাস ধরে পাটনায় যান। কিন্তু ওই রাস্তায় ব্যাপক যানজট হয়। যার ফলে প্রায় ৬ ঘণ্টা দেরি হয়। পাটনা থেকে রাত ৯টার বাসে কলকাতার উদ্দেশে রওনা দেন ওই ছাত্র৷ রবিবার বেলা ১ টা নাগাদ পৌঁছন শিয়ালদহ স্টেশনে। সেখান থেকে একটি ট্যাক্সি নিয়ে সল্টলেকের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ১০ মিনিট দেরি হয়।

মহামারি পরিস্থিতিতে পরীক্ষার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা শুরুর ৩ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়। এই বিষয়ে সন্তোষ বলেন, “দুপুর ২টো থেকে পরীক্ষা শুরুর কথা ছিল৷ আমি পৌঁছই বেলা ১:৪০ মিনিটে৷ নিয়ম অনুযায়ী, পৌঁছনোর কথা দুপুর ১:৩০মিনিটে। ওই স্কুলে যারা পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন তাঁদের আমি বারবার অনুরোধ। ওঁরা বললেন আমার পৌঁছতে দেরি হয়েছে। সেই কারণে আমি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারব না। ১০ মাস ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। মাত্র ১০ মিনিট দেরির জন্য পুরো বছরটা নষ্ট হলো।”

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...