Monday, May 11, 2026

নস্টালজিক সৌরভের শারজার পোস্ট করা ছবি ঘিরে প্রবল বিতর্ক

Date:

Share post:

প্রশাসক হিসেবে শারজা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে রীতিমতো নস্টালজিক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে শারজার যে মাঠ ও স্টেডিয়াম তিনি পরিদর্শন করলেন একসময় সেই মাঠে একাধিকবার তার ব্যাটিংয়ে মজেছে তামাম বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।এমনকি ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি আছে তার এই মাঠে।

আরও পড়ুন- আত্মরক্ষার তাগিদে বাংলার মা-বোনদের “উমা” বানাবে বিজেপি মহিলা মোর্চা

মহামারীর আবহে এবারের আইপিএলের আয়োজন করা হয়েছে আরব আমিরশাহিতে। সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন সব দলের ক্রিকেট ও কর্মকর্তারা।

আরও পড়ুন-ইচ্ছে থাকলেই দুর্গাপুজোর ভোগ পৌঁছবে বাড়ির দোরগোড়ায়! মাত্র ২১ টাকায়
মহারাজ ৯ তারিখ দুবাই পৌঁছান। তারপরে শারজা স্টেডিয়াম পরিদর্শন করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই পরিদর্শনের ছবিও তিনি পোস্ট করেছেন। আর তার পোস্ট করা সেই ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। একটি ছবিকে ঘিরে গোটা বিশ্ব জুড়ে চলছে সমালোচনার ঝড়। কী আছে সেই ছবিতে যে ছবিটি নিয়ে বিতর্ক ? সেই ছবির পিছনের দিকে দেখা যাচ্ছে পাকিস্তান ক্রিকেটারদের ছবি ব্লার করে দেওয়া হয়েছে। এর কারণ ও সদুত্তর এখনও পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্টের কাছ থেকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের লড়াই। তার আগে সৌরভের এই ছবি নিয়ে বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে এবারের আইপিএলে।

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...