Thursday, May 28, 2026

“কেউ পুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না”, মহালয়ায় রাজ্যবাসীকে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। আর রীতি মেনে বৃহস্পতিবার ভোর থেকেই শহর তথা রাজ্যের ঘাটে ঘাটে চলছে পিতৃ তর্পণ। তবে করোনার জেরে অন্যবারের তুলনায় ভিড় অনেকটাই কম। আর এই মহালয়ার দিন থেকেই পুজোর আমেজ চলে আসে বাঙালির ঘরে ঘরে। যদিও এবার করোনা আবহে বাঙালি কিছুটা উৎসব বিমুখ। তাছাড়া মহালয়া থেকে এবার দুর্গাপুজোর মূল উৎসবের দূরত্ব প্রায় একমাস।

করোনা আবহের মধ্যেই আজ মহালয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, করোনার জন্য সতর্কতার সঙ্গে উৎসব পালন করতে হচ্ছে। তবে দেখতে হবে, কোভিড যেন দুর্গাপুজোর উৎসাহকে দমিয়ে দিতে না পারে। মুখ্যমন্ত্রী ট্যুইটে আরও বলেন, “মহালয়ার প্রতিশ্রুতি, কেউ দুর্গাপুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না।”

মহালয়ার রীতি মেনে ঘাটে ঘাটে তর্পণ চলছে। সকলেই যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তর্পণ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : শহর থেকে জেলা, মহালয়ার সকালে ঘাটে ঘাটে চলছে তর্পণ

Related articles

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...