Wednesday, June 24, 2026

মোদির ৭০ তম জন্মদিনে ‘রাশিয়ার চিঠি’

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানান রাশিয়ার প্রেসিডেন্ট৷ চিঠিতে তিনি লেখেন,”মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ৭০তম জন্মদিনে দয়া করে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন” এরপর মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন। তিনি লেখেন, সরকারের প্রধান পদে থেকে নরেন্দ্র মোদির কর্মকাণ্ড আন্তর্জাতিক মঞ্চে বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে৷ মোদির নেতৃত্বেই ভারত সাফল্যের সঙ্গে সামাজিক-অর্থনৈতিক, বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে বলে মত রাশিয়ার প্রেসিডেন্টের।

তাঁর মতে, ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ, স্ট্র্যাটেজিক ঐক্য আরও শক্তিশালী করার পিছনেও ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য৷

“আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তাকে আমি সম্মান করি৷ ভবিষ্যতেও এই ধরনের আলোচনা এবং কাজকর্মের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আমরা কাজ করে যাব” বলে চিঠিতে উল্লেখ করেন পুতিন।

মোদির সুস্থতা ও সাফল্যের কামনা করে শুভেচ্ছা জানান ভ্লাদিমির পুতিন। গত কয়েকদিন ধরেই ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে মস্কো। কোভিড ১৯-এর ভ্যাকসিন দেওয়ার বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার ভারতের পাশে থাকার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-আজ মোদির জন্মদিনে শুভেচ্ছার ঢল, সেবা সপ্তাহ পালনের ডাক

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...