Tuesday, April 28, 2026

বাংলায় টুইট করে মহালয়ার শুভেচ্ছা, ভোটের আগে বার্তা অমিত শাহের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে বাঙালি জাত্যভিমানকে স্পর্শ করার লক্ষ্যে মহালয়ার দুপুরে বাংলায় টুইট করে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগেও দেখা গিয়েছিল বাংলা নববর্ষের দিন একইভাবে বাংলায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপিকে অবাঙালি প্রধান দল বলে দাগিয়ে দিতে যখন কৌশল নিচ্ছে বাংলার শাসক দল তৃণমূল, তখন বাঙালির কাছে স্পর্শকাতর ও বাংলার সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বিশেষ দিনগুলোয় বাংলা হরফে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা। এদিন অমিত শাহ তাঁর বাংলা শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের । মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।” উদ্দেশ্যটা পরিষ্কার। তৃণমূল যেমন ভোটের আগে হিন্দিভাষী মানুষের মন পেতে বিশেষ হিন্দি সেল গঠন করে একাধিক চেষ্টা শুরু করেছে, তেমনি বাংলার বিশেষ দিনগুলোয় শুভেচ্ছার সুতোয় বাঙালি মনকে বিজেপির সঙ্গে জুড়তে চাইছে গেরুয়া শিবির।

আরও পড়ুন-মোদির ৭০ তম জন্মদিনে ‘রাশিয়ার চিঠি’

 

Related articles

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...