Wednesday, May 13, 2026

সৌদি আরবে মিলল মানুষের ১ লক্ষ বছরেরও পুরনো  পায়ের ছাপ!

Date:

Share post:

সৌদি আরবের উত্তরে রুক্ষ নেফুদ মরুভূমিতে মিলল এক লক্ষ ২০ হাজার বছরের পুরনো পায়ের ছাপ। বিজ্ঞানীরা নিশ্চিত তা মানুষেরই। আর এই ছাপের সূত্র ধরে বিবর্তনের ইতিহাসের অনেক অজানা তথ্য সামনে আসবে বলেও আশাবাদী ঐতিহাসিক-গবেষকরা।

মনে হতেই পারে, রুক্ষ মরুভূমিতে কীভাবে এত প্রাচীন পায়ের ছাপ রয়ে গিয়েছে? গবেষকরা বলছেন, এখন যেখানে মরুভূমি সেখানেই লক্ষ লক্ষ বছর আগে ছিল তৃণভূমি  ও অগভীর হ্রগ। সেখানেই জল খেতে আসত অসংখ্য প্রাণী। জলাশয় ও শিকারের সুবিধার জন্যই সে সময় মানুষ ওই হ্রদের আশপাশে ঘোরাঘুরি করতো। এত নিজেদের জলের সমস্যা যেমন মিটত তেমনই, জল খেতে আসা প্রাণী শিকার সহজ হত।

আরও পড়ুন : ধনকুবের ‘চাক ফিনি’, জীবদ্দশায় বিলিয়ে দিলেন ৮ মিলিয়ন ডলার!

সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে বহু প্রাচীন মানুষের পায়ের ছাপের কথা প্রকাশ হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেসময় মানুষরা বড় বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করত। সুবিধার জন্যই তারা জলের ধারে থাকত। বলা হয়েছে, ওই মরুভূমির জায়গায় আগে ছিল নদী, জলাশয়, বিস্তীর্ণ তৃণভূমি। আর শুধু মানুষের পায়ের ছাপই নয়,  সেখানে অসংখ্য হাতির পায়ের ছাপ পাওয়া গিয়েছে। ছিল আরও ছোট বড় প্রাণীর চিহ্ন।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজির গবেষক ম্যাথু স্টুয়ার্ট ২০১৭ সাল থেকে এ নিয়ে গবেষণা করছেন। আলাথা নামে একটি প্রাচীন হ্রদ সেখানে ছিল। সেখানেই তিনি ওই পায়ের ছাপ পেয়েছেন। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। আপাতত নিশ্চিত হওয়া গিয়েছে পায়ের ছাপ টি ১ লক্ষ বছরের পুরনো বলে। আর পায়ের ছাপ দেখে অনুমান তা অপেক্ষাকৃত আধুনিক মানুষের।

স্টুয়ার্টের কথায়, অনুমান করা হত আদিমকালে মানুষ দক্ষিণ গ্রিস হয়ে ইউরেশিয়ায় যাতায়াত করত। তারা উপকূল ধরে যেত। তবে হ্রদে পায়ের ছাপ ও নানা চিহ্ন বলছে শুধু উপকূল নয়, নদী পথ অনুসরণ করেও মানুষ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ত। শিকারের সুবিধার জন্যই তারা তৃণভূমি ও জলের উৎসের কাছে থাকত।

সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক ডক্টর জাসির-এর মতে প্রাচীন আরবের যে মানুষ ছিল এই ছাপ তার প্রমাণ।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...