Tuesday, March 3, 2026

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুন! কাঠগড়ায় স্বামী

Date:

Share post:

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুন! কাঠগড়ায় স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জে। নিহত স্বপ্না বিশ্বাস পেশায় নার্স ছিলেন। কৃষ্ণগঞ্জেই একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী জয়দেব বিশ্বাস।

বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ গুলির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। এরপরই স্বপ্নার আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। গুলিবিদ্ধ অবস্থায় স্বপ্নাকে বাড়ির মেঝেতে পড়ে থাকতে দেখেন। জয়দেবকে কোথায় দেখতে পাননি স্থানীয়রা।

স্বপ্নাকে কৃষ্ণগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান প্রতিবেশীরা। সেখান থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা জানান হাত ভেদ করে বুকে গুলি ঢুকছে স্বপ্নার। গুলি বার করার জন্য অস্ত্রোপচার হয়। অপারেশন টেবিলেই মৃত্যু হয় স্বপ্নার।

স্বপ্নার স্বামী জয়দেব মণ্ডল পেশায় মুদি ব্যবসায়ী। প্রায় ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়। ১০ বছরের একটি পুত্রসন্তান রয়েছে দম্পতির। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে গোলমাল লেগে থাকত বলে স্থানীয় সূত্র খবর। সম্প্রতি তা চরম আকার ধারণ করে বলে জানান প্রতিবেশীরা। জয়দেবই গুলি চালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান।

আরও পড়ুন-মুক্তিপণ না পেয়ে তৃণমূল নেতার ৯ বছরের ছেলেকে খুন! গ্রেফতার ৩

spot_img

Related articles

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...

নাম নেই চূড়ান্ত SIR তালিকায়! আতঙ্কে জলপাইগুড়িতে আত্মঘাতী মোমো বিক্রেতা 

উৎসবের সকালে শোকের ছায়া জলপাইগুড়িতে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ।...