Friday, June 26, 2026

এক্তিয়ারের বাইরে গিয়ে মন্তব্য করছেন রাজ্যপাল, তোপ সৌগত, শোভনদেবের

Date:

Share post:

রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা কার্যত অভ্যাসে পরিনত হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷

আপাতত সর্বশেষ অভিযোগ এনেছেন মহালয়া তথা বিশ্বকর্মা পুজোর দিন৷ এক টুইটে তিনি বলেছেন,
“যা কিছুই ঘটুক না কেন, আমি পশ্চিমবঙ্গের সেবায় নিয়োজিত৷ মহালয়া এবং বিশ্বকর্মা পুজোয় আমার সংকল্প, পুলিশকে অবশ্যই ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ হতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি।
বাংলায় সুষ্ঠ ও অবাধ নির্বাচনে অনুঘটক হওয়া আমার সাংবিধানিক কর্তব্য।”

রাজ্যপাল বোঝাতে চেয়েছেন, এ রাজ্যের মানুষ অবাধ ও নিরপেক্ষ ভোট দেখতে চান। অবাধে ভোট হতে না পারা গণতন্ত্রেরই লজ্জা।রাজ্যের নির্বাচন নিয়ে
রাজ্যপালের এই মন্তব্যের কড়া জবার দিয়েছে তৃণমূল৷

তৃণমূল সাংসদ ও মুখপাত্র সৌগত রায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “রাজ্যপাল সরাসরি বিজেপির হয়ে কথা বলছেন৷ দেশে নির্বাচন কমিশন আছে, আছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। কোনওটাই রাজ্য সরকারের এক্তিয়ারে নয়৷

দেশজুড়ে ভোটের আয়োজন করে তারাই। রাজ্যপাল রাজভবনে বসে কখনই ভোট করানোর কথা বলতে পারেন না৷ এই ক্ষমতা রাজ্যপালের নেই।” সৌগতবাবুর স্পষ্ট কথা, “রাজ্যপাল নিজের চেয়ারকেই অসম্মান করছেন৷ তিনি নিরপেক্ষ থাকতে পারছেন না৷ বিজেপির সুরে কথা বলেই চলেছেন৷”

 

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “রাজ্যপাল নির্বাচন নিয়ে কেন কথা বলছেন? এসব তাঁর এক্তিয়ারের বাইরে৷ কেন বলছেন বুঝতে পারছি না। এ ধরনের কথা বলে কেন্দ্রীয় সরকার আর বিজেপির কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন৷ নির্বাচন কমিশনকে ছোট করে রাজ্যপাল হিরো হতে চাইছেন”৷

আরও পড়ুন- শেষ দেখে ছাড়বেন, ঊর্মিলাকে হুঁশিয়ারি কঙ্গনার

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...