Wednesday, May 13, 2026

Big Breaking: সুশান্ত মৃত্যুতে যোগের অভিযোগে ৮ বলি তারকাকে হাজিরার নির্দেশ আদালতের

Date:

Share post:

সুশান্তের মৃত্যুতে একাধিক বলিউড তারকার যোগ রয়েছে। এই অভিযোগে মুজাফফরপুর আদালতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুধীর কুমার ওঝা। বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া, একতা কাপুর, সলমন খান সহ ৮ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করেছিলেন তিনি। সেই মামলার ভিত্তিতে আগামী ৭ অক্টোবর প্রত্যেককে হাজিরের নির্দেশ দিয়েছে মুজাফফরপুর জেলা আদালত।

গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যা না কি খুন, তার কিনারা করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। অন্যদিকে মাদকযোগের অভিযোগে সুশান্তের বান্ধবী রিয়াকে গ্রেফতার করেছে এনসিবি। আর্থিক তছরুপের বিষয়ে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিনেতার মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। তাঁর আত্মহত্যার জন্য বলিউডের একাংশকে দায়ী করে মামলা দায়ের করেন বিহারের আইনজীবী সুধীর কুমার ওঝা।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের আতুরঘর, রাজ্যকে নিশানা করে বিস্ফোরক রাহুল

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...