Tuesday, June 23, 2026

পাস্তায় এবার কুরকুরে-ক্রাঞ্চি মশালাদার টুইস্ট

Date:

Share post:

হোয়াইট শস, রেড শস, ইন্ডিয়ান স্টাইল পাস্তা তো খেয়েছেন। এবার বরং বানিয়ে ফেলুন পাস্তা দিয়ে কুরকুরে। বাড়িতে বাচ্চা থাকলে তার তো ভালো লাগবেই, সন্ধেটা জমে যাবে আপনাদেরও।

লাগবে- পাস্তা বা ম্যাকরনি, কর্নফ্লাওয়ার, নুন, তেল, চাট মশালা, চিজ পাওডার, গার্লিক পাওডার, অরিগ্যানো

কী করে করবেন- ম্যাকারনি বা পাস্তা ইচ্ছে মতো আকারের বেছে নিন। এবার জলে সামান্য সাদা তেল ও নুন দিয়ে পাস্তা সেদ্ধ করুন। চেষ্টা করুন ৯০ শতাংশ সেদ্ধ করার। সেদ্ধ পাস্তা ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো করে কোট করে নিন। খেয়াল রাখবেন কোট করার আগে পাস্তা যেমন ভিজে থাকবে না তেমন একেবারে শুকনোও থাকবে না।

আরও পড়ুন : লেবানিজ নাইটে রাত হোক মধুর!

কর্নফ্লাওয়ারে কোট করা পাস্তা বা ম্যাকরনি ডিপ ফ্রাই করুন। তারপর পছন্দমতো সিজলিং দিন। চিজ পাওডার, গার্লিক পাওডার, অরিগ্যানো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। আর এগুলো না থাকলে চাট মশলা ও চিলি ফ্লেক্স দিয়েও মাখিয়ে নিতে পারেন।বাইরের চিপস, স্ন্যাক্স নয়, পাস্তার কুরকুরেতেই মন ভরবে আপনার ক্ষুদের।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...