Wednesday, May 13, 2026

মুর্শিদাবাদে আল-কায়দা! উদ্বিগ্ন অধীর

Date:

Share post:

মুর্শিদাবাদ থেকে ৬ জন আল-কায়দা জঙ্গি ধরা পড়ার ঘটনায় প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, “এটা অত‍্যন্ত দুশ্চিন্তার বিষয় যে আল-কায়দা জঙ্গি ধরা পড়ল মুর্শিদাবাদ থেকে। এর আগেও জঙ্গি কার্যকলাপের সঙ্গে মুর্শিদাবাদের নাম এসেছে। কিন্তু আল-কায়দার মত ভয়াবহ সংগঠনের সঙ্গে বাংলার যোগসূত্র আমার কাছে অত‍্যন্ত দুশ্চিন্তার কারণ। যার সঙ্গে লাদেন যুক্ত ছিল। যারা আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছে।”

এরপর অধীর বলেন, “রাজনৈতিক কারণে এর-ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিতে আমি চাইছি না। আল-কায়দা আসলে এই গরীব-নিরীহ-অশিক্ষিত মানুষদের টার্গেট করে। ভারতে বর্তমানে সাম্প্রদায়িক মেরুকরণের কারণে একটা বার্তা যাচ্ছে। আর মৌলবাদী সংগঠনগুলো এটাই কাজে লাগাচ্ছে।”

এরপর রাজ্য সরকারকে একহাত নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “রাজ‍্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বুঝতে হবে। পুলিশ কি আদৌ দক্ষ? খাগড়াগড়ের ঘটনা না হলে তো আমরা জানতেই পারতাম না যে রাজ‍্যের ইন্টেলিজেন্স কতটা দুর্বল। বর্ডার জেলাগুলি ক্রমশ দুর্বল হচ্ছে। পুলিশের এখন একটাই কাজ, তৃণমূলকে বাঁচাও। পুলিশের দক্ষতার ক্ষয় হচ্ছে। সময় এসেছে সবাই মিলে ভাবনাচিন্তা করার। মনে রাখবেন, দলের আগে দেশ। ন‌ইলে আগামী দিনে বিপদ আর‌ও বাড়বে।”

আরও পড়ুন- করোনা আবহের মাঝে আজ শুরু চ্যালেঞ্জের আইপিএল, সকলকে হারিয়ে দিলেন বিরাট

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...