Tuesday, June 23, 2026

করোনা আবহের মাঝে আজ শুরু চ্যালেঞ্জের আইপিএল, সকলকে হারিয়ে দিলেন বিরাট

Date:

Share post:

আজ ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় দেশের বাইরে শুরু ১৩তম আইপিএল। করোনা আবহে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলেও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আরব আমির শাহিতে কেমন হয়, তা দেখার জন্য সকলেই তাকিয়ে। আশা করা হচ্ছে এবার পৃথিবীব্যাপী দর্শকে রেকর্ড গড়বে আইপিএল। শুরুর ম্যাচ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের।

আইপিএলের ঢাকে কাঠি পড়ার আগে চলুন দেখে নেওয়া যাক আট দলের অধিনায়কের পকেটে কতো রেস্ত ঢুকছে। নিশ্চিতভাবে এক্ষেত্রেও ভারত অধিনায়ক বিরাট কোহলি সকলকে হারিয়ে এক নম্বরে। তবে পিছিয়ে নেই সদ্য অবসর নেওয়া মাহিও বা হিটম্যান রোহিত শর্মা। কিন্তু সকলকে হারিয়ে দিয়েছেন বিরাট

বিরাট কোহলি : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির বেতন ১৭ কোটি টাকা। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ। যদিও একবারও তিনি আইপিএল জিততে পারেননি।

মহেন্দ্র সিং ধোনি : আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস তিনবার, ২০১০,২০১১,২০১৮। ফাইনালে উঠেছে ৮ বার। প্লে অফে ১০বার। ফলে রেকর্ডে ধোনির ধারে কাছে কেউ নেই। ধোনির বেতন ১৫ কোটি টাকা।

রোহিত শর্মা : ধোনির চেন্নাইকে পিছনে ফেলে গতবার মাত্র এক রানে টুর্নামেন্ট জেতে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চারবার। অধিনায়ক রোহিত শর্মার মারকাটারি ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছে সকলে। রোহিতের আইপিএল বেতন ধোনির সঙ্গে সমান, ১৫ কোটি।

স্টিভ স্মিথ : আন্তর্জাতিক ক্রিকেটে সাসপেনশন ভেঙে ফিরে এসে দুরন্ত ফর্মে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। রাজস্থান রয়্যালসের অধিনায়কের বেতন ১২ কোটি।

ডেভিড ওয়ার্নার : স্মিথের সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে সাসপেনশন কাটিয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। তিনিও ভাল ফর্মে। তিনি আবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। স্মিথের মতোই তাঁর বেতন ১২ কোটি টাকা।

লোকেশ রাহুল : ভারতের ওপেনিং জুটির অন্যতম ম্যাচো এলিজিবল ব্যাচেলর কে এল রাহুল। কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। তাঁর বেতন ১১ কোটি টাকা।

দীনেশ কার্তিক : ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান। দুরন্ত ফিনিশার। বাংলার দল নাইট রাইডার্সের অধিনায়কের ঝুলিতে দু’বারের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। এবার দীনেশের পারিশ্রমিক ৭কোটি ৪০ লক্ষ টাকা।

শ্রেয়স আইয়ার : অধিনায়কদের মধ্যে সবচেয়ে বয়স কম। আইপিএল ফর্ম্যাটে ব্যাপক সফল। শ্রেয়স অধিনায়ক দিল্লি ক্যাপিটালসের। এবার তার বেতন ৭ কোটি টাকা।

আরও পড়ুন- মহামারির জের, টাকা নেই, বিক্রির মুখে হাজারেরও বেশি বেসরকারি স্কুল

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...