Friday, May 15, 2026

সুলভে কোভিড অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা জে এন রায় হাসপাতালে

Date:

Share post:

করোনার প্রকোপ খুব একটা কমেনি। কিন্তু নিউ নর্মালে কাজে ফিরতে হচ্ছে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা সেটা জানতে চাইছেন অনেকেই। কোভিডের অ্যান্টিবডি টেস্টের খরচ অন্যান্য জায়গায় বারোশো টাকা থেকে শুরু। এই কারণে ইচ্ছে থাকলেও অনেকের উপায় হয় না। সে কথা মাথায় রেখেই সুলভে- মাত্র ৫০০ টাকায় অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করল মানিকতলার জে এন রায় হাসপাতাল।
প্রতিষ্ঠিত ল্যাবরেটরির মাধ্যমে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত হাসপাতাল চত্বরে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সমাজসেবী তথা তৃণমূল নেতা সজল ঘোষ জানান, অ্যান্টিবডি পরীক্ষার ফলে জানা যাবে কত জনের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। বোঝা যাবে কত দ্রুত নিয়ন্ত্রণে আসবে সংক্রমণ।
একইসঙ্গে তিনি বলেন, যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের যেমন করোনা সংক্রমণের সম্ভাবনা থাকছে না। একই সঙ্গে তাঁরা প্লাজমা দান করতে পারবেন। কোভিডের চিকিৎসায় প্লাজমার ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেক চিকিৎসক। সেক্ষেত্রে তাঁদের প্লাজমায় হয়তো উপকৃত হবেন করোনা আক্রান্ত রোগী।
বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কাজে হাত বাড়িয়ে দিয়েছে জে এন রায় হাসপাতাল। এবারও তার ব্যতিক্রম হল না। সবার জন্য সুলভে অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করল তারা।

আরও পড়ুন-দেখুন! নিজের আর স্ত্রীর কবর নিজেই কেটে রেখেছেন পীরজাদা

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...