Friday, April 3, 2026

সাইবার হামলা চালিয়ে ভ্যাকসিনের তথ্য চুরির অভিযোগ চিনের বিরুদ্ধে

Date:

Share post:

চিন থেকেই সারা বিশ্বে ছড়িয়েছিল ভাইরাস। তাতে চিনের বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা সহ প্রথম বিশ্বের দেশগুলি। চিনের ল্যাব থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিস্ফোরক তথ্য প্রকাশ করল স্পেন। এল পেইস সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্পেনের একটি ল্যাবে সাইবার হামলা চালিয়েছে চিনা হ্যাকাররা। চুরি করা হয়েছে ভ্যাকসিনের গবেষণা সংক্রান্ত যাবতীয় তথ্য।

বিশ্বের বহু দেশই ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। সেই তালিকায় আছে স্পেনও। তবে কীভাবে এই তথ্য চুরি হয়েছে বা কী কী তথ্য চুরি হয়েছে সে সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি।স্পেনের গুপ্তচর সংস্থার প্রধান পাজ এস্তাবান বলেন, সম্ভবত ভ্যাকসিন নিয়ে গবেষণার খবর ছিল চিনের কাছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাইবার হামলা চালিয়েছে চিনা হ্যাকাররা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এস্তাবান বলেছেন লকডাউন চলাকালীন হ্যাকিংয়ের প্রবণতা বেড়েছে। শুধুমাত্র স্পেনকে লক্ষ্য করা হচ্ছে, তা নয়। যেসব দেশ ভ্যাকসিন আবিষ্কারের পথে নেমেছে, তাদেরই লক্ষ্য করা হচ্ছে। ভ্যাকসিন সংক্রান্ত তথ্য জানতেই হ্যাক করা হচ্ছে।

যদিও এই যুক্তির সপক্ষে কোনও প্রমাণ দেয়নি স্পেন। স্পষ্টতই, এই দাবি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই কাজে চিনের পাশে রাশিয়াও আছে। এদিকে গত ১১ অগাস্ট ভ্যাকসিনের ঘোষণা করেছে রাশিয়া সরকার। কিন্তু চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের আগেই বিপত্তি। জানা গিয়েছে, প্রতি ৭ জনের মধ্যে ১ জন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন- বিশ্বভারতী পরিদর্শন করতে শান্তিনিকেতনে ৪ সদস্যের তদন্ত কমিটি

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...