Thursday, May 14, 2026

এবার কমেডি শো-র মাধ্যমে টক্কর! স্টার জলসায় শুরু হচ্ছে ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’

Date:

Share post:

জনপ্রিয় শো ‘মিরাক্কেল’ থেকে বিচারক হিসেবে শ্রীলেখা মিত্র-র বাদ পড়া নিয়ে দিনকয়েক আগে সরগরম হয় টলিউড। এবার জি বাংলার মিরাক্কেলের ধাঁচে নতুন কমেডি শো শুরু হচ্ছে স্টার জলসায়। যার নাম ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। নেটিজেনদের বক্তব্য, জি বাংলাকে টক্কর দিতে নতুন শো-এর সূচনা স্টার জলসার।

বিচারকের আসনে দেখা যাবে অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা, রজতাভ দত্তকে। বাংলার জনপ্রিয় এই দুই চ্যানেলের ঠান্ডা লড়াই অনেক দিনের।‘জি সারেগামাপা’ থেকে ‘সুপার সিঙ্গার’-এর সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত। আবার ‘কাদম্বিনী’ বনাম ‘প্রথমা কাদম্বিনী’-র লড়াই চলছে দুই চ্যানেলে। এবার আসছে নতুন কমেডি শো। ইতিমধ্যেই প্রকাশ্যে শো-এর প্রোমো। কবিতার ছন্দে অঙ্কুশকে রজতাভ জানাচ্ছেন, ‘‘টুকে জোক বলার দিনআর নাই। এবার কমেডির নতুন মানে চাই।’’

এই প্রথম কোনও কমেডি শো-এর বিচারক হচ্ছেন অঙ্কুশ। তাঁর মতে, বিনোদনের প্রধান দুটি স্তম্ভ নাচ আর কমেডি। নাচের শো-এর বিচারক ইতিমধ্যেই হয়েছেন অঙ্কুশ। এবার কমেডি শো-এর বিচারক হিসেবে দেখা যাবে তাঁকে। এবিষয়ে অঙ্কুশ বলেন, ‘‘উইকএন্ডের হ্যাপি এন্ডিং চাইলে মন খুলে হাসতেই হবে। ‘হাসিওয়ালা অ্যান্ড কমেডি’-তে প্রাণ খুলে হাসতে পারবেন দর্শকরা।’’ কমেডি শো-এ তিন বিচারক ছাড়াও থাকবেন অতিথি বিচারক। নতুন এই শো-তে থাকবে নাচ, গান, খাওয়াদাওয়া। এই শো-তে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকেও। তবে অ্যাঙ্কর কে হবেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে ‘সুপার সিঙ্গার’ শেষের পথে। অ্যাঙ্কর হিসেবে তাঁর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন-অভিষেকের প্রতিবাদে কাজ, পরীক্ষার দিন বদলাচ্ছে কেন্দ্র

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...