Friday, April 3, 2026

শাস্তি না হলে ভুল বার্তা যেত- আট সাংসদের সাসপেনশনের পক্ষে মত দিলীপের

Date:

Share post:

কেউ অন্যায় আচরণ করলে তা মেনে নেওয়া যায় না। রাজ্যসভার মধ্যে গোলমাল করে কেউ যদি রুলবুক ছিড়ে দেন, তাহলে সেটা কখনোই সমর্থন যোগ্য নয়। এই আচরন যদি বিধানসভায় হত তাহলে কি অধ্যক্ষ ছেড়ে দিতেন? ডেপুটি চেয়ারম্যান যে পদক্ষেপ করেছেন সেটি একেবারেই যথাযোগ্য। এই শাস্তি না হলে মানুষের কাছে ভুল বার্তা যেত। রাজ্যসভায় বিল পাশের বিরোধিতা করে আট সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনায় এই প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপাতত দিল্লিতেই রয়েছেন তিনি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন দফায় দফায়। তারই মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনাকে সমর্থন জানান তিনি।

একইসঙ্গে মুর্শিদাবাদ থেকে ৬ সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ার ঘটনায় রাজ্যের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ করিডর হয়ে উঠছে। এখানেই শান্তিতে ঘাঁটি গেড়ে তারা দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষতে পাচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে যেসব সন্ত্রাসবাদী ধরা পড়ছে কেন্দ্রীয় সংস্থাই তাদের ধরতে পারছে। এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন : কৃষিবিল : রাজপথে তৃণমূল, কাল মহিলারা, পরশু পড়ুয়ারা

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...