Wednesday, May 13, 2026

ভারতীয় নৌসেনার ইতিহাসে এই প্রথম! যুদ্ধজাহাজে নিযুক্ত ২ মহিলা অফিসার

Date:

Share post:

লিঙ্গবৈষম্যের ইতি ঘটিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল ভারতীয় নৌবাহিনী। এই প্রথম ভারতীয় নৌসেনার দুই মহিলা অফিসারকে নিয়োগ করা হচ্ছে যুদ্ধজাহাজে৷ ক্রু সদস্য হিসেবে ভারতের যুদ্ধজাহাজে মোতায়েন হচ্ছেন সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী ও সাব লেফটেন্যান্ট রীতি সিং৷ এমনিতে ভারতীয় নৌসেনার বিভিন্ন পদে মহিলা অফিসাররা এতদিন কাজ করলেও ক্রু কোয়ার্টারে গোপনীয়তা বা মহিলাদের জন্য নির্দিষ্ট শৌচালয় ও আনুষঙ্গিক ব্যবস্থার অসুবিধার কারণে এতদিন যুদ্ধজাহাজে মোতায়েন করা হত না মহিলাদের৷ এবার সেই নিয়মে বদল ঘটিয়ে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করতে চলেছেন কুমুদিনী ও রীতি।

নতুন দায়িত্বে এসে নেভির মাল্টি রোল হেলিকপ্টারের সেন্সর পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছেন কুমুদিনী ও রীতি ৷ আশা করা হচ্ছে , এই দুই মহিলা নৌসেনা অফিসার নৌবাহিনীর নতুন এমএইচ -৬০ আর হেলিকপ্টারগুলি চালাবেন৷ এমএইচ-৬০ আর হেলিকপ্টারগুলি শত্রু জাহাজ বা সাবমেরিন চিহ্নিত করতে সাহায্য করে৷ ঘটনাচক্রে, এই দুই মহিলা অফিসারকে যুদ্ধজাহাজে মোতায়েন করার খবরটি যেদিন প্রকাশ্যে আসে সেদিনই ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধবিমান চালানোর জন্য এক মহিলা পাইলটকে তালিকাভুক্ত করে৷

 

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...