Monday, February 2, 2026

দীপিকার পর মাদকযোগে দিয়া-সোনাক্ষীকে তলবের প্রস্তুতি এনসিবি-র

Date:

Share post:

সুশান্ত রাজপুতের মৃত্যুর পর একের পর এক তথ্য সামনে আসছে। জানা গিয়েছে মাদকযোগে এবার জিজ্ঞাসাবাদ করতে অভিনেত্রী দিয়া মির্জা এবং সোনাক্ষী সিনহাকে তলব করতে পারে এনসিবি। এর আগেই জিজ্ঞাসাবাদের জন্য দীপিকাকে সমন পাঠানো হবে বলে শোনা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে তাঁর নাম উঠে আসে।

মাদক পাচারকারী অঙ্কুশ আর অনুজ কেশওয়ানিকে জেরার সময়ই দিয়ার নাম উঠে এসেছে বলে জানিয়েছেন এনসিবি তদন্তকারীরা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ২০১৯ সাল থেকেই চলছে এই মাদক আদানপ্রদানের কাজ। মাদকযোগে দিয়ার নাম উঠে আসায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘‘কুঅভিসন্ধি নিয়ে আমার বিরুদ্ধে মাদক সেবন ও জোগাড় করার অভিযোগ করা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমার কেরিয়ারে খারাপ প্রভাব ফেলতে পারে। যা আমি অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করে তৈরি করেছি।’’ অভিনেত্রী দীপিকা পাডুকোনের পাশাপাশি মাদকযোগের ঘটনায় নাম জড়িয়েছে সারা আলি খান, রকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরের। সূত্রের খবর, চলতি সপ্তাহে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাবে সিবিআই। দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠিয়েছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এই মামলায় ফের তলব করা হয়েছে সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদিকে। জিজ্ঞাসাবাদের জন্য আজ, বুধবার তলব করা হয়েছে প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে।

মাদকযোগের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছিল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ৯ সেপ্টেম্বর বাইকুল্লা জেলে পাঠানো হয় সুশান্তের প্রাক্তন বান্ধবীকে। পরপর দু’বার জামিনের আবেদন করলেও, তা খারিজ করে দেয় আদালত। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আদালতের নির্দেশে ফের রিয়ার জেলে থাকার মেয়াদ বেড়েছে। একইসঙ্গে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ ৬ জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদও বেড়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়াকে থাকতে হবে বাইকুল্লা জেলে।

আরও পড়ুন-মাদক মামলায় নাম উঠে এলো দীপিকার! সমন পাঠাচ্ছে NCB

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...