Tuesday, May 19, 2026

প্রায় ৩ শতাংশ কমল সোনার দাম, পড়ল রুপোও

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজার। লকডাউনে সোনার দাম ওঠা-নামা তো লেগেই আছে। কিছুদিন একধাক্কায় ৬০ হাজারের গন্ডি থেকে প্রায় ৫০ হাজারের নীচে চলে এসেছিল সোনার দাম। মঙ্গলবার ফের দাম কমল। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৯০০ ডলারের নীচে হয়ে গিয়েছে। মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি হওয়ায় প্রায় ৩ শতাংশ কমেছে সোনার দাম। এইচডিএফসি সিকিউরিটিজ অনুযায়ী, ৬৭২ টাকা কমে প্রতি ১০ গ্রামে সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫১,৩২৮ টাকা। গত এক মাসে এটাই সোনার সবচেয়ে কম দাম ৷

সোনার মতোই একধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দামও। দিল্লির সরাফা বাজারে এক কিলোগ্রাম রুপোর দাম প্রায় ৫৭৮১ টাকা পড়ে গিয়েছে। প্রতি ১০ গ্রাম রুপোর দাম কমে দাঁড়িয়েছে ৬১,৬০৬ টাকা।
চিনের পর ভারতই সবচেয়ে বেশি সোনা কেনে। ভারতে সোনার উপর ১২.৫ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ জিএসটি দিতে হয়৷ এবছর সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন-সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ করোনা বৈঠক মোদির

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...