Wednesday, June 3, 2026

গ্রাহকদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা, সংসদে পাশ হলো ব্যাঙ্কিং সংশোধনী বিল

Date:

Share post:

সংসদের দুই কক্ষেই পাশ হলো ব্যাঙ্কিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল। আইন কার্যকর হলে সারা দেশের কোঅপারেটিভ ব্যাঙ্ক আরবিআই-এর অধীনে চলে আসবে। নতুন এই আইনে সুরক্ষা পাবেন গ্রাহকরা।

সাম্প্রতিক সময়ে দেশের একাধিক কোঅপারেটিভ ব্যাঙ্কে আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। দেউলিয়াও হয়েছে অনেক কোঅপারেটিভ ব্যাঙ্ক। এরপর কেন্দ্র সিদ্ধান্ত নেয় ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সংশোধন করতে হবে। দেশের ১৪৮২টি আরবান এবং ৫৮টি মাল্টিস্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আরবিআই-এর অধীনে চলে আসবে। শুধু তাই নয়, যে কোনও কোঅপারেটিভ ব্যাঙ্কের পুনর্গঠন বা সেগুলিকে অন্য ব্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়ারও নির্দেশ দিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন আইনের ফলে কো অপারেটিভ ব্যাঙ্কগুলিতে গ্রাহকদের অর্থও অনেকটাই সুরক্ষিত থাকবে।

গ্রাহকদের সুরক্ষার জন্য নতুন আইনে পরিবর্তন আনা হচ্ছে। এতদিন পর্যন্ত কোনও ব্যাঙ্ক আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে বা দেউলিয়া হলে গ্রাহকরা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতেন।নতুন আইনে এই ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হয়েছে। ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্বে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের অধীনস্ত ডিপোজিটার্স ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশ। কোনও গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকলেও সর্বোচ্চ ৫ লক্ষ টাকাই ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন-“দেশকে হাসির খোরাক বানাচ্ছে মোদি সরকার”- টুইটে কটাক্ষ অভিষেকের

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...