Sunday, June 28, 2026

“দেশকে হাসির খোরাক বানাচ্ছে মোদি সরকার”- টুইটে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

কৃষি বিল পাশ এবং দলীয় সাংসদদের সাসপেন্ড হওয়ার ঘটনায় গত কয়েকদিন ধরেই সরব তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে টুইট করেন তিনি। লেখেন, নরেন্দ্র মোদির সরকার আমাদের দেশকে হাসির খোরাক করছে। কত কৃষক আত্মহত্যা করেছেন- সেই তথ্য দিতে পারছে না ওরা। এদিকে দাবি করছে, ওরা নাকি কৃষকদরদী আইন তৈরি করেছে!
সংসদে সমস্ত আইন ভাঙছে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। স্পষ্ট জানান, “আমরা চুপ করে বসে থাকব না, মুখোমুখি লড়াই করব”। টুইটে তিনি “আমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়াব” এই হ্যাশট্যাগে যোগ করেন।

 

 

আরও পড়ুন-নভেম্বরে শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে উপাচার্যদের মতামতকে অগ্রাধিকার উচ্চ শিক্ষা দফতরের

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...