Wednesday, June 24, 2026

পুজোর আগে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আসন্ন দুর্গাপুজোয় শুধু পুজো কমিটিগুলির জন্যই মুখ্যমন্ত্রী সুখবর শোনালেন তাই নয়, বেতন বৃদ্ধি করে মুখে হাসি ফোটালেন আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে প্রশাসন ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে আশাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বেতন এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে লকডাউনে ট্রেন-সহ যান চলাচল বন্ধ। বন্ধ ছিল ফুটপাথের দোকানও। ফলে আর্থিক সংকটের মুখে পড়েন হকাররা। তাঁদের আর্থিক পরিস্থিতির কথা ভেবে রাজ্যের ৮১ হাজার হকারকে পুজোর মাসে দুহাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- Big Breaking: রিয়া-সৌভিকের জামিনের আর্জির শুনানি স্থগিত বোম্বে হাইকোর্টের

মুখ্যমন্ত্রী বলেন, আশাকর্মীরা এই পরিস্থিতিতে কোভিডযোদ্ধার মতো কাজ করছেন। কাজ করতে গিয়ে তাঁরা আক্রান্তও হয়ে পড়ছেন। সে কারণে তাঁদের আর্থিক দিকটা বিবেচনা করে দেখা হচ্ছে।
সিভিক ভলান্টিয়ারা অতিমারি পরিস্থিতিতে পুলিশে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। তাই তাঁদের বেতন হাজার টাকা বেতন বাড়িয়ে দেওয়া হল। এর পাশাপাশি, আইসিডিএস কর্মীদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করনে মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা, গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...