Wednesday, June 24, 2026

Big Breaking: গোয়া থেকে মুম্বই পৌঁছলেন দীপিকা, শনিবার হাজিরা এনসিবি দফতরে

Date:

Share post:

মাদকযোগে নাম জড়িয়েছে অভিনেত্রী দীপিকা পাডুকোনের। এনসিবি দফতরে হাজিরা দিতে মুম্বই পৌঁছলেন দীপিকা।বুধবারই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গোয়ায় শুটিং-এর জন্য গিয়েছিলেন দীপিকা। সমন পেয়ে রাতারাতি মুম্বই ফেরার প্রস্তুতি নেন তিনি। বৃহস্পতিবার সন্ধের পর গোয়া এয়ারপোর্টে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং। শুক্রবার এনসিবি দফতরে হাজির হওয়ার কথা ছিল। এনসিবি সূত্রে খবর, শনিবার সকালে হাজিরা দেবেন অভিনেত্রী।

বুধবার সমন পেয়েই আইনি প্রস্তুতি নিতে শুরু করেছেন দীপিকা পাডুকোন। এদিন রাতে গোয়াতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ জন আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন তিনি। জানা গিয়েছে, এই ভিডিও কনফারেন্স বৈঠকে উপস্থিত ছিলেন রণবীর সিং। আগামীকাল, শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেবেন দীপিকা। মাদকযোগে তলব করা হয়েছে শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে। এদিনই গোয়া থেকে মুম্বই ফিরেছেন অভিনেত্রী সারা আলি খান। শনিবার এনসিবি জিজ্ঞাসাবাদ করবে দুই অভিনেত্রীকে।

আরও পড়ুন- পুজোর আগে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...