Saturday, April 11, 2026

কৃষি বিল : রাজ্যে-রাজ্যে প্রতিবাদ, সিল করে দিল্লিতে বিক্ষোভ রুখল কেন্দ্র, রাজপথে বিমান-মান্নানরা

Date:

Share post:

কৃষি বিলের প্রতিবাদে একইদিনে পথে তৃণমূল-বাম- কংগ্রেস। দেখার বিষয় রাজ্য জুড়েই বাম-কংগ্রেস এদিন পথে বিক্ষোভ-অবরোধে নামে। এবং এদিন পুলিশ থাকল সমর্থকের ভূমিকায়।

২৫০-র বেশি কৃষক সংগঠনকে নিয়ে অল ইন্ডিয়া কিষাণ সঙ্ঘর্ষ কমিটি। তামিলনাড়ু থেকে কেরল, গুজরাতের আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রের নাসিক, পাঞ্জাব, হরিয়ানা, বিহার এমনকি উত্তরপ্রদেশেও মিছিল-অবরোধ বিক্ষোভ। শোনা গেল আজাদির স্লোগান। বিহারে ভোট ঘোষণার দিনেই ট্রাক্টর নিয়ে রাস্তায় নেমে পড়লেন লালুপুত্র তেজস্বী। পাঞ্জাবে পথে নামলেন মহিলারা। দিল্লি-হরিয়ানা সীমানা সিল করে দেওয়ায় দিল্লিতে মিছিল ঢুকতে পারেনি। কিন্তু যে কোনওদিন দিল্লি দখল করতে পারেন কৃষকরা।

 

কোচবহার থেকে কামারহাটি, পুরুলিয়া থেকে নদিয়া, সব জেলাতেই বিক্ষোভ ছিল তৃণমূল কংগ্রেসের, বাম-কং জোটেরও। কলকাতার রাজপথে বিমান বসু, আব্দুল মান্নানরা একসঙ্গে হাঁটলেন। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কৃষক বিরোধী এই বিল অগণতান্ত্রিক উপায়ে পাশ করানোর প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনতে চান। সেই কারণে বিশেষ অধিবেশন ডকতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী কী করেন, সে দিকে চেয়ে সকলেই।

আরও পড়ুন- রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শিবসেনা’র

Related articles

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...