Wednesday, June 24, 2026

রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শিবসেনা’র

Date:

Share post:

রাজভবনে বসে রাজ্যপাল গুজব ছড়াচ্ছেন৷ এই অভিযোগ এনে থানায় গেল শিবসেনা।

শুধু থানায় অভিযোগই নয়, রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জিও জানানো হয়েছে৷ বিধাননগর পূর্ব থানায় এই অভিযোগ জানিয়েছেন শিবসেনার পশ্চিমবঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক অশোক সরকার। পুলিশ অশোকবাবুর অভিযোগপত্র গ্রহণ করলেও, একে একটি সাধারণ চিঠি হিসাবেই গণ্য করছে।
বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, অশোকবাবুর করা অভিযোগ পত্র গ্রহণ করলেও তার বেশি কিছু তাঁরা ভাবছেন না। কারণ রাজ্যপালের বিরুদ্ধে এ ভাবে কেউ FIR দায়ের করতে পারেন না। রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে।

অশোকবাবুর অভিযোগে বলা হয়েছে, রাজ্যপাল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজ্যের নির্বাচিত সরকারকে অবমাননা করছেন। রাজ্যপালের বিভিন্ন মন্তব্য এ রাজ্যের পক্ষে সম্মানহানিকর৷ তিনি বাংলার সংস্কৃতিকে আঘাত করছেন।রাজ্যপাল সাংবিধানিক প্রধানের পদে বসে একটি রাজনৈতিক দলের হয়ে সরাসরি কাজ করছেন।” তাঁর অভিযোগ, রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘প্রশাসনিক’ কথবার্তাও বাইরে প্রকাশ করে দিচ্ছেন যা সাংবিধানিক শিষ্টাচার বিরোধী।

আরও পড়ুন- জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছত্রধর, হাজিরা দিলেন না NIA আদালতে

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...