Monday, May 11, 2026

করণের হাউস পার্টির ভিডিও প্রকাশ্যে, নিউজ চ্যানেলগুলিকে একহাত নিলেন জাভেদ

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মাদককাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিককে।

রিয়াকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে একের পর এক বলিউড তারকার নাম। এনসিবির রাডারে দীপিকা পাডুকোন, তাঁর প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশ, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সহ আরও অনেকে।
দীপিকাকে এনসিবি তলব করার পর থেকেই করণ জোহরের বাড়িতে পার্টির প্রসঙ্গ তুলেছে নিউজ চ্যানেলগুলি। করণ জোহরের পার্টির একটি ভিডিওতে দেখা গেছে দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, অয়ন মুখার্জীকে। এছাড়াও ছিলেন ফিল্ম নির্মাতা তথা জাভেদ আখতারের মেয়ে জোয়া আখতার।
বিষয়টি মোটেও ভাল চোখে দেখছেন না জাভেদ আখতার। টুইটারে তিনি এক হাত নিয়েছেন টেলিভিশন চ্যানেলগুলোকে। লেখেন, করণ জোহর যদি তার পার্টিতে কিছু কৃষককে আমন্ত্রণ জানাতেন, তাহলে আমাদের টিভি চ্যানেলগুলোর জীবন আরও সহজ হতো। করণের পার্টি ও কৃষকদের মাঝে যে কোনো একটি বেছে নিতে হতো না তাদের! মনে হচ্ছে করণের পার্টি আমাদের চ্যানেলগুলোর সবচেয়ে প্রিয় পার্টির তালিকার দ্বিতীয় স্থানে আছে।’

আরও পড়ুন-  ‘BCD’ ফর্মুলায় জিজ্ঞাসাবাদ শুরু দীপিকাকে

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...