Saturday, June 20, 2026

‘BCD’ ফর্মুলায় জিজ্ঞাসাবাদ শুরু দীপিকাকে

Date:

Share post:

মাদকযোগের তদন্তে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনসিবি। সূত্রের খবর, ‘BCD’ ফর্মুলায় জেরা করা হচ্ছে অভিনেত্রীকে। এই ফর্মুলায় ‘B’ হলো দীপিকার বেসিক ইনফরমেশন। তাঁর কাছে জানতে চাওয়া হয় কবে থেকে ফোন নম্বর ব্যবহার করছেন তিনি। কবে থেকে ওই মোবাইল ব্যবহার করছেন। ‘C’ হলো দীপিকার চ্যাট প্রসঙ্গ। যেখানে জানতে চাওয়া হতে পারে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের বিস্তারিত বিবরণ। ‘D’ হলো দীপিকাকে মাদক সম্পর্কে প্রশ্ন। মাদক সেবন করতেন কি না। কার থেকে মাদক কিনতেন। এই প্রশ্নও উঠে আসতে পারে এনসিবি-র জিজ্ঞাসাবাদে।

শনিবার সকাল ১০টায় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর অফিসে পৌঁছন দীপিকা। এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কে পি এস মালহোত্রা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন। জেরায় আছেন সিটের ৫ জন আধিকারিক। করণ জোহরের বাড়ির পার্টির যে ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে তাঁকেই শুধু জেরা করা হয়। এনসিবি সূ্ত্রে খবর, বেলা ১২টা নাগাদ অভিনেত্রীর ম্যানেজার করিশ্মার মুখোমুখি বসিয়ে জেরা করা শুরু হয়েছে। অন্যদিকে ইতিমধ্যে এনসিবি দফতরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনসিবি। আর কিছুক্ষণের মধ্যেই এনসিবি দফতরে হাজির হবেন সারা আলি খান।

আরও পড়ুন-শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্তকে, বিস্ফোরক অভিনেতার পরিবারের আইনজীবী

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...