Thursday, May 14, 2026

মাদক মামলায় গ্রেফতার করণ জোহরের সংস্থার কর্মী ক্ষিতিজ প্রসাদ

Date:

Share post:

মাদক মামলায় গ্রেফতার ধর্মা প্রোডাকশনের কর্মী ক্ষিতিজ প্রসাদ। এবার মাদকযোগে জড়িয়ে পড়ার সম্ভাবনা করণ জোহরের। মাদকযোগের তদন্তে নেমে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ক্ষিতিজকে সমন পাঠায় এনসিবি। শুক্রবার ক্ষিতিজকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে এনসিবি। গত ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর করণ জোহরের সংস্থার এক্সিকিউটিভ প্রডিউসারকে গ্রেফতার করল এনসিবি।

মাদকযোগের বিষয়ে বারবার উঠে এসেছে করণ জোহরের নাম। করণের পার্টিতে মাদকাসক্তদের ভিডিও আগেই ভাইরাল হয়েছে। করণের ধর্মা প্রোডাকশনের অফিসে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে মাদক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ধর্মা প্রোডাকশনের দেওয়া বিভিন্ন পার্টিতে কারা আমন্ত্রিত থাকত, কারা বেশি রাত অবধি থাকত, তার তালিকা তৈরি হয়েছে। এনসিবি সূত্রে খবর, মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ আছে ক্ষিতিজের। ক্ষিতিজের গ্রেফতারির পর এনসিবি-র নজরে করণের আসার রাস্তা পরিস্কার হলো।

আরও পড়ুন-এনসিবির জিজ্ঞাসাবাদে ড্রাগ চ্যাটের কথা স্বীকার দীপিকার

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...