Friday, June 5, 2026

শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তায় বিসিবি, ক্রিকেটারদের তিনদিনের ছুটি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আদৌ সফর শেষপর্যন্ত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। বরং একটু বেশি অনিশ্চিত হয়ে পড়েছে এই সফর।
আজ রবিবার থেকেই টানা তিনদিনের ছুটি পাচ্ছেন মুশফিক-মুমিনুলরা।

আরও পড়ুন  – সফল ১৬ ঘণ্টার অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন মনিকা
সফর হবে কি না নিশ্চিত বলতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
সফর নিয়ে অনিশ্চয়তা থাকায় ক্রিকেটারদের অনুশীলনে বিরতি দিয়েছে বিসিবি। ছুটি পেলেও ক্রিকেটারদের হোটেলে আইসোলেশনেই রাখা হয়েছে ।
শনিবার জাতীয় দলের নির্বাচক, টিম ম্যানেজমেন্ট প্রতিনিধি ও বিসিবির প্রধান নির্বাহীকে নিয়ে আলোচনায় বসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সেখানেই ক্রিকেটারদের ছুটির বিষয়টি চূড়ান্ত হয়।
বিসিবি জানিয়েছে, ‘তারা শ্রীলঙ্কা বোর্ডের উত্তরের অপেক্ষায় আছে।
বিসিবির আশা, আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যেও বিষয়টি চূড়ান্ত হতে পারে। কারণ, শ্রীলঙ্কার টি- টোয়েন্টি লিগ (এলপিএল) পিছিয়ে গেছে।

আরও পড়ুন- খুঁটিপুজোতেই চমক বৃন্দাবন মাতৃমন্দিরের, দেখে নিন
বিসিবি সূত্রে জানা গিয়েছে, সফর না হলে একটা ঘরোয়া টুর্নামেন্ট হবে। শেষপর্যন্ত কি হয় সেদিকেই নজর সবার।

 

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...