Friday, June 5, 2026

Big Breaking: ইউজিসি-র গাইডলাইন মেনে ২ নভেম্বর থেকে রাজ্যে শুরু কলেজের ক্লাস

Date:

Share post:

ইউজিসি-র গাইডলাইনকে মান্যতা দিয়ে ২ নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে কলেজের ক্লাস। রবিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঠিক হয়েছে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হবে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসের শুরুতে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৮০-২০ শতাংশ ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ করা হবে। আপাতত অনলাইনে ক্লাস হবে। লেখাপড়ার ঘটাতি মেটাতে সপ্তাহে ৬ দিন ক্লাস হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ২০২০-২১ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছেন। ইউজিসি-র তৈরি করা ওই গাইডলাইনে বলা হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ১ নভেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে। পাশাপাশি ইউজিসি বলেছে, লেখাপড়ার ঘাটতি পূরণ করতে ৬ দিন ক্লাস হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। এরাজ্যে ৩১ অক্টোবরের মধ্যে স্নাতক স্তরের ফল প্রকাশ হবে। সেক্ষেত্রে স্নাতকোত্তর স্তরের ক্লাস নভেম্বরের প্রথমে শুরু করা সম্ভব না। ভর্তি প্রক্রিয়া শেষ করতে ২১ দিন থেকে ১ মাস সময় লাগবে। ফলে ক্লাস শুরু হবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে। এদিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণ করবে।

আরও পড়ুন:খুঁটিপুজোতেই চমক বৃন্দাবন মাতৃমন্দিরের, দেখে নিন

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...