Tuesday, June 2, 2026

কৃষিবিল নিয়ে ডেরেকের ভূমিকার ভূয়সী প্রশংসায় অকালি দল

Date:

Share post:

কৃষি বিলের বিরোধিতা করে সংসদ থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ এনডিএ ছেড়ে বেরিয়ে এসে অকালি দল এবার ডেরেককে প্রশংসায় ভরিয়ে দিলো৷ অকালি দল জানিয়েছে কৃষি বিলের বিরোধিতায় ডেরেকের অবস্থানে সমর্থন রয়েছে তাদের।

বিতর্কিত কৃষি বিলের বিরোধিতার করে শনিবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির ছেড়ে বেরিয়ে এসেছে অকালি দল। আর রবিবার অকালি দলের এই সিদ্ধান্তকে সমর্থন করে টুইটারে ডেরেক লেখেন, ‘‘সুখবীর সিংহ বাদল এবং শিরোমণি অকালি দলের কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছি আমরা। কৃষকদের অধিকারের জন্য লড়াই তৃণমূলের ডিএনএ-র সঙ্গে মিশে রয়েছে।’’

সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে ডেরেক আরও লেখেন, ‘‘২০০৬ সালে কৃষকদের অধিকার রক্ষায় ২৬ দিনব্যাপী ঐতিহাসিক অনশন চালিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি বিল ২০২০-রও তীব্র বিরোধিতা করছি আমরা।’’

এই টুইটের উত্তরে ডেরেকের প্রশংসা করেছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। তিনি লেখেন, ‘‘ডেরেক, কৃষি বিলের বিরুদ্ধে আপনার অবস্থান সর্বজনবিদিত। পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।’’

আরও পড়ুন- অনুপম-মেননের সামনেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র বারুইপুর, সাংবাদিকদের কাজে বাধা

Related articles

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...