Saturday, June 20, 2026

শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়?

Date:

Share post:

কবে থেকে শুরু হবে শিক্ষাবর্ষ। এই নিয়ে রবিবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “সবদিক বিবেচনা করে ডিসেম্বর মাসের আগে শিক্ষাবর্ষ শুরু করা সম্ভব নয়। এ বিষয়ে যা আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে জানানো হবে।”

তাঁর কথায়, “ভাইফোঁটা, ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর সহ একাধিক উৎসব রয়েছে নভেম্বর মাসে। আমাদের রাজ্যে পুজো জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। এই উৎসব কাটিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান স্যানিটাইজ করার পর শিক্ষাবর্ষ শুরু হতে পারে। তবে শারীরিকভাবে কবে পড়ুয়ারা উপস্থিত হবে তা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। ডিসেম্বরের আগে শিক্ষাবর্ষ শুরু করার সম্ভাবনা কম। এ বিষয়ে আমরা ইউজিসিকে জানাব।” তিনি জানিয়েছেন, স্কুল কোন পদ্ধতিতে খোলা যায় তা নিয়েও আলোচনা হবে।

মঙ্গলবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ২০২০-২১ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছেন। ইউজিসি-র তৈরি করা ওই গাইডলাইনে বলা হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ১ নভেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে। পাশাপাশি ইউজিসি বলেছে, লেখাপড়ার ঘাটতি পূরণ করতে ৬ দিন ক্লাস হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। এরাজ্যে ৩১ অক্টোবরের মধ্যে স্নাতক স্তরের ফল প্রকাশ হবে। সেক্ষেত্রে স্নাতকোত্তর স্তরের ক্লাস নভেম্বরের প্রথমে শুরু করা সম্ভব না। স্বাভাবিকভাবেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। এদিন উপাচার্যদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণ করবে।

আরও পড়ুন- কৃষিবিল নিয়ে ডেরেকের ভূমিকার ভূয়সী প্রশংসায় অকালি দল

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...