Friday, June 12, 2026

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের

Date:

Share post:

কৃষি বিলকে কেন্দ্র করে গোটা দেশে প্রতিবাদে মুখর কৃষকরা। এরাজ্যেও কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছে কৃষক ও বিরোধী দলগুলিকে। এবার কৃষি বিলের প্রতিবাদে তৃণমূলের অভিনব মিছিল। গলায় সব্জি ঝুলিয়ে ও থালা বাজিয়ে মিছিল করল তৃণমূল।

সংসদের উভয় কক্ষেই পাশ হওয়া কৃষি বিলের প্রতিবাদে গলায় সব্জি ঝুলিয়ে ও থালা বাজিয়ে শ্রীরামপুরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল। রবিবার তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে। এক বিশাল প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন শ্রীরামপুরের তৃণমূল নেতা সন্তোষ সিং। এদিন কৃষি বিলের প্রতিবাদে তৃণমূল নেতা সন্তোষ সিং বলেন, “ওটা কৃষি বিল নয়, ওটা আসলে কর্পোরেট বিল।”

আরও পড়ুন- শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়?

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...