Friday, June 5, 2026

শ্রমিক ভাগ্য অনিশ্চিত? এ বছরই বিতর্কিত শ্রম- বিধি চালু করছে কেন্দ্র

Date:

Share post:

বিতর্কিত চার শ্রম-বিধি এ বছরেই লাগু করতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার জানিয়েছেন, “ডিসেম্বরের মধ্যে ওই ৪টি শ্রম বিধি কার্যকর করে শ্রম সংস্কারের কাজ শেষ করবে সরকার।”

কৃষিবিল নিয়ে সংসদ উত্তাল হওয়ার পরদিনই বিরোধীশূন্য সংসদে এই শ্রম বিধি পাশ করিয়ে নেয় কেন্দ্র৷ এই বিলে ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে ১৫টিকে অপ্রাসঙ্গিক বলে বাতিল করেছে কেন্দ্র। বাকি ২৯টিকে আনা হয়েছে চারটি শ্রম বিধিতে। এর মধ্যে থাকা মজুরি বিধি সংসদে অনুমোদিত হয়েছে গত বছর। এবার ফাঁকা সংসদে পাশ হয়েছে বাকি তিনটি বিধি৷ এই তিন বিধি হলো –
◾শ্রমিক-মালিক সম্পর্ক বিধি৷
◾সামাজিক সুরক্ষা বিধি৷
◾কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি।

দেশের প্রায় সব ক’টি শ্রমিক সংগঠনের পাশাপাশি এই শ্রমবিধির কড়া প্রতিবাদ করেছে সঙ্ঘের ট্রেড ইউনিয়ন বিএমএস-ও। বিএমএসের অভিযোগ, এই বিধির বহু অংশ শ্রমিক স্বার্থের পরিপন্থী। কেন্দ্র একতরফা ক্ষমতা তুলে দিচ্ছে মালিক এবং আমলাদের হাতে।

ওদিকে রাজনেতিক মহলের ধারনা, সহজ-সরলভাবে ব্যবসা করার বা “ইজ অব ডুয়িং বিজনেস”- এর তালিকায় প্রথম ১০- এ ঢুকে পড়ার লক্ষ্যেই এই বিতর্কিত চার বিধিকে দ্রুত কার্যকর করতে চাইছে কেন্দ্র।

আরও পড়ুন : লুডো খেলায় চিটিং করেছে বাবা, কোর্টে মামলা ঠুকল মেয়ে!

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...