Tuesday, June 23, 2026

ত্রাণ পাঠালেও নিয়মের জালে ফেরত যাচ্ছে প্রবাসীদের অর্থ সাহায্য

Date:

Share post:

বাংলার পাশে দুর্দিনে থাকতে চেয়েছিলেন প্রবাসী বাঙালিরা। সেইমতো লকডাউনের মধ্যে অনলাইন প্লাটফর্মে বিভিন্নভাবে অনুষ্ঠান করে, আবেদন করে মোটা অঙ্কের ত্রাণ সংগ্রহ করেছিলেন। কিন্তু নিয়মের বেড়াজালে সে টাকা নিতে পারছে না রাজ্য। ফেরত যাচ্ছে প্রবাসীদের দান। কিন্তু কেন এই পরিস্থিতি? ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ বা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সেই সব অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় অনুমোদন রাজ্যের কাছে নেই। ফলে, তা নেওয়া যাচ্ছে না। ফলে প্রবাসী বা অনাবাসীরা অতিমারি এবং বাংলার প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য করতে আগ্রহ হলেও সে টাকা ফেরত পাঠাচ্ছে রাজ্য।

আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ মে অনলাইনে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন ইংল্যান্ডের লিডসের প্রবাসী বাঙালিরা। তাতে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ওঠে। ২ জুন পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে সাহায্য পাঠান তাঁরা। কিন্তু অনুমোদনের অভাবে তা ফেরত যায়।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মিলি বসু জানান, ত্রাণের জন্য অর্থ সাহায্য সরাসরি রাজ্যের ত্রাণ তহবিলে পাঠানো যায়নি। শেষে লিডসে থাকা এক বন্ধুর মায়ের কলকাতার অ্যাকাউন্ট থেকে সেই অঙ্কের টাকা ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। আর লিডসে সেই বন্ধুর হাতে ত্রাণের টাকা দেওয়া হয়েছে। অনেকটা হাওয়ালার কায়দাতেই।

অর্থ দফতর সূত্রে খবর, আমফানের পরে সরকার ‘পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় মোকাবিলা পর্ষদ’-এর নামে সোসাইটি রেজিস্ট্রেশন আইনে রেজিস্ট্রি করে একটি তহবিল তৈরি করে। কিন্তু সেই তহবিলের বিষয়ে বৈদেশিক অনুদানের ছাড়পত্র নেওয়া হয়নি। কারণ, হিসেবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান জানান, বিদেশ থেকে আসা টাকা নিয়েই অনেক সমস্যা দেখা দেয়। কোথা থেকে, কাদের কাছ থেকে টাকা আসছে, তা নিয়ে নানা প্রশ্নও উঠতে পারে। তবে কেউ নির্দিষ্ট ভাবে কোনও অনুরোধ করলে, তার ভিত্তিতে শুধু সেই তহবিলের জন্য কেন্দ্রের অনুমতি চাওয়া যেতে পারে। বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সোশ্যাল মিডিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা দুর্দিনে সাহায্যের জন্য অনুদান সংগ্রহ করেছেন। এখন প্রশ্ন হল, সেগুলি যদি ত্রাণের কাজে ব্যবহার না করা যায়, ঘুরপথে হাওলার মতো কোনো পদ্ধতিতে পাঠাতে হয়- তাহলে ভবিষ্যতে এই উদ্যোগ নেওয়ার ইচ্ছে থাকবে তো প্রবাসীদের!

আরও পড়ুন : শ্রমিক ভাগ্য অনিশ্চিত? এ বছরই বিতর্কিত শ্রম- বিধি চালু করছে কেন্দ্র

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...