Saturday, May 16, 2026

বর্তমান সময়ে ব্যতিক্রমী! নিজের ফ্ল্যাট দলের কাজে দান করলেন সিপিএম কর্মী ছায়া পালিত

Date:

Share post:

বর্তমান সময়ে এক ব্যতিক্রমী রাজনৈতিক কর্মী ছায়া পালিত। রাজনীতি করে নিজের আখের গুছোনো যে সময়ের প্রায় স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে, সে সময়ে দাঁড়িয়ে ছায়া পালিতের মত রাজনৈতিক কর্মীরা দল নির্বিশেষে সবার কাছেই এক আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারেন।

জেনে নেওয়া যাক, কী করেছেন তিনি। কলকাতার বাঁশদ্রোণী এলাকার সিপিএম সদস্য ছায়া পালিত। দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক মহিলা সমিতি ও সিপিএমের সঙ্গে যুক্ত। এই কোভিড মহামারি পরিস্থিতিতে দুস্থ মানুষের চিকিৎসার জন্য নিজের ফ্ল্যাট দলকে দিয়ে দিয়েছেন ছায়াদেবী। সিপিএমের জনস্বাস্থ্য সংগঠন পিপলস রিলিফ সোসাইটির হাতে ফ্ল্যাট দান করেছেন এই সিপিএম কর্মী। তাঁর স্বামী প্রয়াত বিমল পালিতের স্মৃতির উদ্দেশে ফ্ল্যাটটি পিপলস রিলিফ সোসাইটিকে দান করেন তিনি। সোমবার সিপিএমের চিকিৎসক নেতা ফুয়াদ হালিমের হাতে সমস্ত কাগজ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন এই অসাধারণ রাজনৈতিক কর্মী।

বর্তমান সময়ে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা সমাজের গা সওয়া হয়ে গেছে। সাধারণ মানুষের চোখে রাজনীতি মানেই যেন ক্ষমতার লোভ, সুবিধাবাদ আর আখের গোছানো। রেশন দুর্নীতি থেকে আমফানের ত্রাণের টাকা লুঠই হোক বা কোনও দলীয় পদে থেকে রাতারাতি সম্পত্তি বাড়ানো। উদাহরণ নানা রকম। সিপিএমেও নব্য জমানার বহু কর্মীর বিরুদ্ধেই অভিযোগ ওঠে, দলকে বেশি টাকা লেভি দেওয়ার ভয়ে তাঁরা নিজেদের প্রকৃত আয়ের তথ্য জানান না, দলের কাছে লুকিয়ে রাখেন। আর রাজ্য বা কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো আছেই। এই মরুভূমিতে দাঁড়িয়ে ছায়া পালিতের মত উদার, মানবিক ও অসাধারণ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা ছায়া পালিতের মত রাজনৈতিক কর্মীরা সব রাজনৈতিক দলের কাছেই প্রণম্য।

 

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...