Thursday, April 23, 2026

বন্যার আশঙ্কায় বাংলো ছাড়ার নোটিশ পেলেন এন চন্দ্রবাবু নাইডু

Date:

Share post:

হু হু করে বাড়ছে কৃষ্ণা নদীর জলস্তর। বন্যার আশঙ্কা অন্ধ্রপ্রদেশে। বন্যার এই বিপদ থেকে রক্ষা নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বন্যার আশঙ্কায় অমরাবতীর বাংলো ছাড়ার জন্য নোটিশ পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের গেটে নোটিশ সেঁটে দিয়ে আসেন কৃষ্ণা জেলা প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন- সেমিফাইনাল নয়, একেবারে ফাইনাল: বাংলায় এখন কোনও উপনির্বাচন হচ্ছে না
জেলা ত্রাণ কমিশনার কান্না বাবু জানিয়েছেন, বিজয়ওয়াড়ার প্রকাশম বাঁধ থেকে প্রায় ৬ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তার জেরে প্লাবিত হবে বাঁধ থেকে দুই কিমি পর্যন্ত দূরত্বে থাকা কৃষ্ণার তীরবর্তী অঞ্চল।  চন্দ্রবাবু নাইডু অবশ্য নোটিশ পাওয়ার আগে গত শুক্রবারই সপরিবারে হায়দরাবাদ সফরে গিয়েছেন। ২০১৫ সাল থেকে এখানেই পরিবারের সঙ্গে বসবাস করছেন টিডিকে প্রধান।

Related articles

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...