Wednesday, May 13, 2026

টাকার অভাবে চিনেই পড়ে রয়েছে কলকাতার ব্যবসায়ীর দেহ

Date:

Share post:

গত ১২ মার্চ, ব্যবসার কাজে চিনে গিয়েছিলেন কলকাতার লিটন স্ট্রিটের ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ। চিনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। আচমকাই লকডাউন ঘোষিত হয় ভারতে। ফলে তিনি কোনওভাবেই ফিরতে পারেননি দেশে। ভারতে মে মাসের শেষে লকডাউন উঠে গেলেও, ততদিনে জমানো টাকার পরিমাণ অনেকটাই কমে এসেছিল ৫৫ বছরের বেনিয়াপুকুরের বাসিন্দার।

পরিবার সূত্রে খবর, গত ২৮ অগাস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইমতিয়াজ আহমেদ। তাঁকে ভর্তি করা হয়, সেদেশেরই একটি হাসপাতালে। পরিবারের তরফেই তাঁর চিকিৎসার খরচ পাঠানো হচ্ছিল। কিন্তু গত ১২ সেপ্টেম্বর, চিনে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীর পরিবারের কাছে একটি ইমেল আসে। ইমেলের মাধ্যমে তাঁরা জানতে পারেন ভিনদেশেই মৃত্যু হয়েছে ইমতিয়াজ আহমেদের।
অগত্যা দেহ নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করে পরিবার। কিন্তু পরিবার সূত্রে খবর, চিন থেকে দেহ আনতে লাগবে ৮ থেকে ১০ লক্ষ টাকা। এতদিনে চিকিৎসা বাবদ কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে তাঁদের। এরপরে আবার এত টাকা খরচ করার মত সামর্থ তাঁদের নেই বলেই জানিয়েছে মৃতের পরিবার। এমত অবস্থায় চিনেই দেহ সৎকারের আবেদন জানান তাঁরা। কিন্তু কোনও কারণবশত, সেটাও সম্ভব নয় বলেই জানা গেছে। তাঁদের সঙ্গে চিনের ভারতীয় দূতাবাসের সর্বক্ষণ যোগাযোগ রয়েছে। দ্রুত যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।

আরও পড়ুন : বিচিত্র কারণে ট্রেনের ভাড়া ফের বাড়তে পারে, টিকিটে বসবে লেভি

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...