Tuesday, June 23, 2026

‘চা সুন্দরী’ প্রকল্পে প্রথম ধাপে তৈরি হবে ৩৬৯৪ বাড়ি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহামারির  আবহের মধ্যেও উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার চা বাগানের শ্রমিকদের জন্য যে প্রকল্পের ঘোষণা করলেন তা চওড়া হাসি ফুটিয়েছে চা বাগানের শ্রমিকদের মধ্যে। এই প্রকল্পের নাম ‘চা সুন্দরী’।এবার চা বাগানের শ্রমিকদেরও বাড়ি তৈরির সুযোগ দিল রাজ্য সরকার। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ‘চা সুন্দরী’ প্রকল্পের। যাতে শুধুমাত্র চা বাগানের শ্রমিক, যাঁদের নিজস্ব বাড়ি নেই, তাঁদের জন্য রাজ্য সরকার এলাকার মধ্যে তৈরি করে দেবে বাড়ি। এর জন্য বরাদ্দ করলেন ৫০০ কোটি টাকা। খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
তিনি জানিয়েছেন, এই প্রকল্পে ৩৬৯৪ বাড়ি হবে প্রথম ধাপে। আগামী তিন বছরে বাকি চা বাগানে এই প্রকল্প রূপায়িত হবে।আবাসন দফতর এই বাড়ি বানাবে। যদিও শ্রম দফতর এটা দেখবে বলে জানান মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন- যোগী রাজ্যের ‘নির্ভয়া’ র মৃত্যুতে উত্তাল রাজধানী
উত্তরের ৩৭০টি চা বাগানকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে । চা বলয়ে দলের হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে এই ঘোষণা বলে মত বিরোধীদের । যদিও চা বাগানের শ্রমিকরা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় যারপরনাই খুশি ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...