Sunday, May 17, 2026

মাঝরাতে জোর করে দাহ করেছে পুলিশ, অভিযোগ মৃত ধর্ষিতার পরিবারের

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের শিকার ১৯ বছরের দলিত কন্যার মৃত্যুর পর এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তার পরিবার। মৃতার ভাই অভিযোগ করেছেন, মাঝরাতে বাড়িতে ঢুকে জোর করে মৃতদেহ তুলে নিয়ে যায় পুলিশ। পরিবারের সদস্যদের একটি ঘরে তালাবন্দি করে রাখা হয়। শুধু মৃতার বাবাকে দেহ সৎকারের সময় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। পরিবারের বাকি সদস্যদের অনুপস্থিতিতে পরিত্যক্ত একটি জায়গায় ধর্ষিতার মৃতদেহ দাহ করা হয়।

সংবাদমাধ্যমের সামনে মৃতার পরিবার বলেছে, তাঁদের থেকে কোনও অনুমতি না নিয়েই পুলিশ এই গর্হিত কাজ করেছে। এ নিয়ে বুধবার সকালে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে একটি কাঠের স্তূপের মধ্যে আগুন জ্বলছে। চারিদিক ঘিরে রেখেছে পুলিশ।

আরও পড়ুন : বাবরি রায় : আদবানি, যোশী, উমা’রা আজ কোর্টে যাচ্ছেন না, ওদিকে লিবেরহানের বোমা

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...