Friday, June 26, 2026

আজ বাবরি-রায়, রাজ্যে রাজ্যে বিশেষ সতর্কতা

Date:

Share post:

বাবরি মসজিদ ধ্বংসের রায় ঘোষণা হবে আজ, বুধবার৷ রায় ঘোষণার ২৪ ঘন্টা আগেই বিশেষ নির্দেশিকা জারি করে দেশের সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংবেদনশীল এই মামলার রায়কে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলার কোনও রকম অবনতি না হয়, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উত্তরপ্রদেশে৷ লখনউয়ের ঢোকার সব প্রবেশ পথে কড়া চেকিং চলছে৷ একই সঙ্গে সাদাপোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে৷

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কবার্তায় বলা হয়েছে, ওই রায় কোনও একটি গোষ্ঠীর বিপক্ষে গেলে কিছু লোকজন আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। CAA বিরোধী আন্দোলনের মতো পরিস্থিতিও তৈরি করার চেষ্টা হতে পারে৷ এই সতর্কবার্তা পাওয়ার পর সব রাজ্যই বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে৷ কোনও অবস্থাতেই আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি ঘটানোর চেষ্টা করতে দেওয়া হবেনা৷

১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকরা গুঁড়িয়ে দিয়েছিল বাবরি মসজিদ। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত থেকে প্ররোচনা দিয়েছিলেন আদবানি, যোশী, উমারা। সেই অভিযোগ কতদূর ঠিক, সে কথাই আজ রায়ের মাধ্যমে জানাবেন লখনৌয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক এস কে যাদব৷

আরও পড়ুন : বাবরি ধ্বংস মামলার কালানুক্রম, ১৯৯২ – ২০২০

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...