Thursday, March 12, 2026

দলিত তরুণীর গণধর্ষণের ‘সোজা বাংলায়’ নিন্দা

Date:

Share post:

উত্তরপ্রদেশে 19 বছরের দলিত তরুণীর গণধর্ষণ-খুনে সব ছক ভেঙে প্রচার হল ‘সোজা বাংলায় বলছি’। সাধারণত রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূলের এই ধরনের 1 মিনিটে প্রচার ভিডিও চলছে গত কয়েক মাস ধরে। সেটা প্রচারিত হয় বুধ, শুক্র এবং রবিবার। কিন্তু হাথরসের ঘটনা এতই নির্মম এবং নিন্দনীয় যে তা নিয়ে সরব হতে বৃহস্পতিবার, সকাল 11টাতে একটি ভিডিও প্রকাশ করা হল। ‘সোজা বাংলায় বলছি’-র 25 তম পর্বে এই ঘটনার নিন্দা করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, মোদি সরকারের জমানায় এটাই কি বেটি বাঁচাও বেটি পড়াও? পরিবারের সম্মতি না নিয়ে দলিত তরুণীর শেষকৃত্যের নিন্দা করা হয়েছে।
26 জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’।
কেন্দ্রের ‘কিষাণ সম্মান নিধি’ থেকে রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্প অনেক বেশি সহায়ক, এ রাজ্যে কৃষকদের অবস্থান কী,
দেশের মধ্যে ধান উৎপাদনে বাংলার কী অবদান, রাচি পর্যটনে কতটা উন্নতি হয়েছে, রাজ্যের বেকারত্বের হার কতটা কম, কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য, কোভিড মোকাবিলায় কীভাবে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে, রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কত বিনিয়োগ মহিলাদের পরিস্থিতি বা কী? কত বিদেশী বিনিয়োগ হচ্ছে, স্বাস্থ্যসাথী প্রকল্প কী- এই সব বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে এক মিনিটের ভিডিও-তে জানাচ্ছেন ডেরেক ও ব্রায়েন। সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। যদিও এদিনের ভিডিওবার্তায় সরাসরি আসেনি ডেরেক।
প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েক সপ্তাহ।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনায় রয়েছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হবে।
এই ভিডিওগুলিতে দেখানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ন’বছরে বাংলা কতটা অগ্রগতি করেছে। বিধানসভা এলাকা থেকে ব্লক এলাকা, সব স্তরেই চলবে এই প্রচার।

spot_img

Related articles

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল...

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash...

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র...