Wednesday, June 24, 2026

ডিসেম্বরে পুরভোট ? প্রবল জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

আগামী ডিসেম্বরেই কি কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন ? প্রবল জল্পনা রাজনৈতিক মহলে৷

তৃণমূলের কাউন্সিলর মহলেও জোর জল্পনা, ডিসেম্বরের শুরুতেই হতে পারে পুরভোট৷ তাদের এই জল্পনা মূলত কলকাতা পুরসভাকে ঘিরে৷ ঘাসফুলের একাধিক কাউন্সিলর বলেছেন, দলের একাধিক শীর্ষনেতা তাঁদের আলাদা ডেকে পুরভোটের জন্য তৈরি থাকতে বলেছেন৷

কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত ৭ মে৷ তারপরই রাজ্যের পূর দফতর পুরসভার কাজ পরিচালনার জন্য গঠন করেছে প্রশাসক বোর্ড৷ ওই বোর্ডই এখন পুরসভার দায়িত্বে৷ এদিকে, রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে, পুরভোট সেরে ফেলতে কমিশন তৈরি৷ কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে৷ এই মামলা করেছেন উত্তর কলকাতার বাসিন্দা জনৈক শরদকুমার সিং। তাঁর আর্জি, দ্রুত পুরভোট করানো হোক। সেই মামলায় কমিশনের বক্তব্য তলব করা হয়েছে৷ সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশন এ কথাই জানাতে চলেছে শীর্ষ আদালতে৷
আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা। গত মার্চে করোনা পরিস্থিতির মাঝে ভোট করানো কতখানি সম্ভব তা আলোচনা করতে সর্বদল বৈঠক করে কমিশন। বৈঠকে সব দলই বলেছে, মহামারির প্রকোপ না কমলে পুরভোট করা যাবে না। নিয়মানুসারে,রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে পুরভোটের তারিখ ঘোষণা করতে পারে না নির্বাচন কমিশন।
তবে জল্পনার জল যতই গড়াক, তৃণমূল শীর্ষস্তর আগে বিধানসভা ভোট সেরে ফেলার পক্ষে৷ বিধানসভা ভোটের আগে পুরভোটের পরিকাঠামো গঠন করা সম্ভব নয়৷ এমনিতেই মহামারি পরিস্থিতিতে ভোট করানোর নতুন বিধি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ সেই বিধি মানতে রাজ্য প্রশাসনকে নতুন করে অনেক কিছুই করতে হবে৷ তাছাড়া, পুরভোট বকেয়া আছে রাজ্যের শতাধিক পুরসভার৷ বিধানসভা ভোটের আগে এই বিশাল কর্মযজ্ঞে ঝাঁপানো কিছুটা সমস্যাজনক৷
এ ছাড়াও রয়েছে রাজনৈতিক পরিস্থিতি ৷ আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে মূলত লড়তে হবে বিজেপি’র সঙ্গে৷ রাজ্যের একাধিক জেলায়, বিশেষত উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছে তৃণমূল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূল ভোটকুশলী নিয়োগ করেছে৷ তাঁর পরামর্শেই রাজ্যজুড়ে বিধানসভা ভোটমুখী করে গড়ে তোলা হচ্ছে দলীয় সংগঠন৷ এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে পুরভোট করতে গিয়ে সামগ্রিক পরিস্থিতি অস্থির করতে রাজি নন দলের শীর্ষস্তর৷ সুতরাং দলের কাছে অগ্রাধিকার একুশের বিধানসভা ভোট৷ তাই জল্পনা যতই পল্লবিত হোক, কলকাতা-সহ জেলাগুলিতে পুরভোট না হওয়ার সম্ভাবনাই প্রবল৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...