Monday, May 18, 2026

এবার করোনা’র শিকার ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো বাঁকুড়া জেলার ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের (৫২)। বৃহস্পতিবার হাওড়ার এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দলীয় বিধায়কের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

দিন পনেরো আগে গুরুপদবাবুর সংক্রমণ ধরা পড়ে। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে৷
গত ২৪ সেপ্টেম্বর পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাওড়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোনও লাভ হয়নি। তৃণমূলের বাঁকুড়া জেলার পর্যবেক্ষক ছিলেন গুরুপদবাবু। জনপ্রিয় এই বিধায়কের মৃত্যুর খবরে ইন্দাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷

আরও পড়ুন- আয়ব্যয়ের হিসেব দেখে রাজ্যের প্রশংসা ক্যাগের, বাংলাকে মডেল করার পরামর্শ বাকিদের

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...