Wednesday, June 3, 2026

ধর্ষণই হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়ে বলছেন চিকিৎসকরা

Date:

Share post:

ধর্ষণই হয়েছে হাথরাসের তরুণীর। ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়ে বলছেন খোদ চিকিৎসকরা। হাথরাস নিয়ে উত্তপ্ত দেশ। ধর্ষণের বিচার চেয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। দফায় দফায় চলছে আন্দোলন, বিক্ষোভ। হাথরাসে নিহত তরুণীর ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই। এই দাবি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ধর্ষণ হয়েছে। তবে ওই রিপোর্টের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

কী রয়েছে ওই রিপোর্টে? যে রিপোর্ট হাতে এসেছে তাতে উল্লেখ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে ১৯ থেকে ২০ বছর বয়সী তরুণীকে। হাথরাসে নিহত তরুণীর বয়স ১৯ বছর। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ওড়না দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। খুনের হুমকিও দেওয়া হয়েছে। ওই তরুণীর চিকিৎসক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, শুধু ধর্ষণই করা হয়নি, শ্বাসরোধ করে খহুনের চেষ্টাও করা হয়েছে। একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। অর্থাৎ যদি এই রিপোর্ট হাথরাসের ওই তরুণীর হয়, তাহলে ধর্ষণ করা হয়েছিল তা স্পষ্ট। চিকিৎসকদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে বোঝাই যাচ্ছে ধর্ষণ হয়েছে। অন্য কোনও কারণে নয়, গণধর্ষণের শিকার তরুণী। এমনকী তাঁর শ্বাসরোধ করার চেষ্টাও করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তা বলেন, ধর্ষণ হয়নি। রাজ্যকে বদনাম করার জন্য এইসব রটানো হচ্ছে। এদের চিহ্নিত করা হবে। পুলিশ আইন অনুযায়ী কাজ করছে। ১৪ সেপ্টেম্বরের গণধর্ষণ ও খুনের ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা করেছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি রাজন রায় ও বিচারপতি যশপ্রীত সিংয়ের বেঞ্চ অতিরিক্ত মুখ্যসচিব, পুলিশের ডিজি, পুলিশের অতিরিক্ত ডিজিকে ১২ অক্টোবর আদালতে তলব করেছে। পাশাপাশি  হাথরাসের জেলাশাসক ও সিনিয়র এসপিকেও তলব করেছে। তাঁদের সব নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

আরও পড়ুন:হাথরাসে ডেরেককে রাস্তায় ঠেলে ফেলল যোগী পুলিশ, ধাক্কা মহিলাদেরও

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...