Wednesday, June 24, 2026

হাথরাসে ডেরেককে রাস্তায় ঠেলে ফেলল যোগী পুলিশ, ধাক্কা মহিলাদেরও

Date:

Share post:

কংগ্রেসনেতা রাহুল গান্ধীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরের দিনই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে একই কায়দায় ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল যোগী সরকারের পুলিশ। মহিলা পুলিশ ছাড়াই ধাক্কা মারা হয় তৃণমূলের মহিলা প্রতিনিধিদেরও। শুক্রবার, তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চায়। নির্যাতিতার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পুলিশ তৃণমূল সাংসদ ও প্রাক্তন সংসদদের আটকে দেয়। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং মমতা ঠাকুর। এ বিষয়ে কারণ জিজ্ঞাসা করলে ডেরেক ও’ব্রায়েনের ওপর চড়াও হয় যোগী সরকারের পুলিশ। এমনকী মহিলা পুলিশ ছাড়াই মমতাবালা ঠাকুর এবং প্রতিমা মণ্ডলের হাত ধরে টানা হয়। এই ঘটনা দেখে এগিয়ে যান ডেরেক। তখনই তাঁকে সজোরে ধাক্কা মেরে মাটিতে আছড়ে ফেলে উত্তরপ্রদেশের পুলিশ। তৃণমূলের মহিলা প্রতিনিধিদের গায়ে হাত দেওয়া হয়। প্রতিমা মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন মমতাবালা। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে।

এদিন, হাথরাসে যাওয়ার পথে দিল্লি থেকে প্রায় ২০০কিলোমিটার দূরেই তৃণমূলের প্রতিনিধিদলকে আটকানো হয়। তৃণমূল নেতৃত্ব হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে যেতে চেয়েছিলেন।

তাঁরা প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণভাবে সব প্রোটোকল তাঁরা বজায় রেখেছেন, তা সত্ত্বেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না? এরপরেই তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। শুধু বাধা দেওয়া নয়, ডেরেক ও’ব্রায়েনের মতো একজন বর্ষীয়ান সাংসদকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। যদিও উত্তরপ্রদেশ প্রশাসনের সাফাই, ১৪৪ ধারা অমান্য করে যাওয়ার জন্যেই প্রতিনিধিদলকে বাধা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-যোগীর রাজ্যে পুলিশি জুলুম : হাথরাসে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধিদলকে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...