Thursday, May 14, 2026

এই জেলায় আগামী বিধানসভা ভোটে তৃণমূলের লড়াই কঠিন, জানাচ্ছেন দলেরই বিধায়ক

Date:

Share post:

হুগলি জেলায় আগামী বিধানসভা ভোটে তৃণমূলের লড়াই কঠিন হবে, জানাচ্ছেন খোদ হুগলির তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রবীর ঘোষাল। গত লোকসভা নির্বাচনের পর হুগলি জেলায় বিজেপি তাদের ভোট ক্রমশই বাড়িয়ে চলেছে। তৃণমূলের সংগঠন যাতে আরও জোরদার হয় সেজন্য লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলি জেলার নেতৃত্ব বদল হয়েছিল। বলা হয়েছিল, সকলকে সঙ্গে নিয়ে যাতে দলকে আরও বেশি শক্তিশালী করা যায় সেই ব্যাপারে সকলকে নজর দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই ধরনের কোনও চেষ্টাই করা হয়নি। উপরন্তু আমরা কী দেখছি, দলের যে সমস্ত কর্মসূচীগুলি নেওয়া হচ্ছে তাতে কিন্তু অধিকাংশ নির্বাচিত বিধায়কদের জানানো হচ্ছে না, বলে দুঃখ প্রকাশ করলেন প্রবীর ঘোষাল।

আজ, অর্থাৎ শুক্রবার হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রবীর ঘোষাল এক সাংবাদিক সম্মেলন করে এহেন মন্তব্য করেন। বলেন, “যেখানে দলকে আরও শক্তিশালী করার কথা সেখানে কিন্তু গোষ্ঠী কোন্দল চলছে। চলছে মিছিল পাল্টা মিছিল। যেমন বিড়াল কে মাছ পাহারা দেওয়ার কথা বললেও বিড়াল কিন্তু মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য তারাই বাস্তবে সে উদ্যোগ নিচ্ছেন না। অন্তত ১১ জন বিধায়ক আমার কাছে অভিযোগ করেছেন যে,তাঁদের এলাকায় তাঁদের না জানিয়ে নানা ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। এতে তাঁদের যারা বিরোধী পক্ষ আছে তাঁদের হাত শক্তিশালী করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এতে কিন্তু দলের শক্তি বৃদ্ধির বদলে শক্তি ক্ষয় হচ্ছে। এবং আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।“

আরও পড়ুন-অভ্যাস বজায় রেখে রাজ্যকে তোপ ধনকড়ের, শিল্পীর ভঙ্গিতেই জবাব ব্রাত্যর

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...