Wednesday, June 24, 2026

সুশান্ত-মামলায় এবার ৩০২ ধারা জুড়ছে CBI, রাজসাক্ষীও ‘তৈরি’

Date:

Share post:

বিহার-ভোট এগিয়ে আসতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় CBI-এর নতুন চমক।

সূত্রের খবর, CBI দ্বিতীয় পর্যায়ে রাজপুতের মৃত্যু মামলায় তদন্ত শুরু করতে চলেছে। এবার গোয়েন্দা সংস্থা এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা বা খুনের মামলা যুক্ত করছে। সুশান্তের ‘ফ্ল্যাটমেট’ সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজকে ৩০২ ধারার মামলায় CBI ‘রাজসাক্ষী’ করছে৷

দিনদুয়েক আগে CBI জানিয়েছিলো, সুশান্তের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা এবং খুন, দু’টি তত্ত্ব বজায় রেখেই তদন্ত চলবে। প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর টুইট করে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেছিলেন, রাজপুত মামলায় CBI-এর উচিত ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত করা। একটু দেরি হলেও CBI এবার সে পথেই হাঁটছে৷

এদিকে সূত্রের খবর, সুশান্তের ভিসেরা রিপোর্টে কোনওরকম বিষ প্রয়োগের উল্লেখ করা না হলেও মেডিক্যাল রিপোর্টে এমন কিছু বিষয় উঠে এসেছে, যাতে গোয়েন্দাদের ধারনা হয়েছে, এটি সাধারণ আত্মহত্যা নয়৷ ওদিকে, কুপার হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্টে অনেক বিষয়ই তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেছিল AIIMS-এর ফরেন্সিক টিমও।

আরও পড়ুন-বিগ বস সিজন ১৪-এ আসছেন রাধে মা, জানেন তাঁর পারিশ্রমিক কত…

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...